Omar Abdullah: পাকিস্তানকে সমর্থন করলে সাড়ে ৪ হাজার কর্মীর মৃত্যু হত না, মন্তব্য ওমর আবদুল্লার
জম্মু-কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচন। আগামী ভোটপর্বের জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস, এনসি, পিডিপির মতো দলগুলি।
জম্মু-কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দু'দফার ভোট হয়ে গিয়েছে। আগামী ভোটপর্বের জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস, এনসি, পিডিপির মতো দলগুলি। বৃহস্পতিবার জম্মুতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে এসে প্রধানমন্ত্রীর মতোই এনসির সঙ্গে পাকিস্তানের যোগসাজসের অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে ওমর আবদুল্লা (Omar Abdullah) কুপওয়ারাতে বলেন, "আমরা বিজেপির কাছে এর থেকে বেশি কিছু আশা করি না। গত ৩৫ বছরে ন্যাশনাল কনফারেন্সে হাজারো কর্মী সমর্থক বলিদান দিয়েছে। যদি আমরা পাকিস্তানে এজেন্ডা অনুসরণ করতাম তাহলে ৩৫ বছর আগেই করতাম। তাহলে ৩৫ বছরে সাড়ে ৪ হাজার কর্মীর মৃত্যু হত না। যদি স্বরাষ্ট্রমন্ত্রী এই বলিদান অগ্রাহ্য করেন, তাহলে আমার কিছু বলার নেই"।
#WATCH | Kupwara: NC Vice President Omar Abdullah says, "We don't expect anything more from BJP. National Conference is an organization which has made thousands of sacrifices in the last 35 years. If we had to follow Pakistan's agenda, we would have done so 35 years ago, then… pic.twitter.com/HraTuZ6422
— ANI (@ANI) September 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 26, 2024 06:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

