Water Crisis In Delhi: রাজধানীতে মিটছে না জলসঙ্কট,অনশনে জলমন্ত্রী, সমাধান পেতে মোদীকে চিঠি দিল্লি মন্ত্রকের

কৈলাশ গাহলট এবং ইমরান হুসেন জানান, জলমন্ত্রী অতীশির (Atishi) অনির্দিষ্টকালের অনশন চতুর্থ দিনে পা দিয়েছে। তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাই এ বার জলকষ্ট থেকে সমাধান চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে আপ সরকার।

Water Crisis In Delhi: রাজধানীতে মিটছে না জলসঙ্কট,অনশনে জলমন্ত্রী, সমাধান পেতে মোদীকে চিঠি দিল্লি মন্ত্রকের

নয়াদিল্লিঃ দিল্লির (Delhi)জলসঙ্কট সমাধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখল দিল্লি মন্ত্রীসভার। দিল্লির মন্ত্রী গোপাল রাই (Gopal Rai), সৌরভ ভরদ্বাজ, কৈলাশ গাহলট এবং ইমরান হুসেন জানান, জলমন্ত্রী অতীশির (Atishi) অনির্দিষ্টকালের অনশন চতুর্থ দিনে পা দিয়েছে। তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাই এ বার জলকষ্ট থেকে সমাধান চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে আপ সরকার। বিগত কিছুদিন ধরে মারাত্মক জল সঙ্কটের শিকার হয়েছে রাজধানী। দিল্লি জুড়ে ধরা পড়েছে জলের হাহাকারের ছবি। পড়শি রাজ্য থেকে অতিরিক্ত জল চেয়েও সুরাহা না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন জলমন্ত্রী অতিশী। ২৮ লক্ষ দিল্লীবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).