Maharashtra: প্রকাশ্য রাস্তায় দুই ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা লুট করে পালাল দুষ্কৃতি, ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার অভিযুক্তরা
মহারাষ্ট্রে দুষ্কৃতি তাণ্ডব। টাকা নিয়ে দুই ব্যক্তি গন্তব্যস্থলে যাওয়ার পথে ছিনতাইবাজদের হামলা।
মহারাষ্ট্রে দুষ্কৃতি তাণ্ডব। টাকা নিয়ে দুই ব্যক্তি গন্তব্যস্থলে যাওয়ার পথে ছিনতাইবাজদের হামলা। গত বৃহস্পতিবার ওয়াসিম (Washim) থানা এলাকায় ভিত্তাল মার্কেট চত্বরে দুই ব্যবসায়ীর থেকে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা লুট করে দুই অজ্ঞাত পরিচয়ের যুবক। এরপর তাঁরা থানায় অভিযোগ জানায়। তদন্তে নেমে প্রায় ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে লুট যাওয়া ১ কোটি ২ লক্ষ টাকা। ইতিমধ্যেই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় গোটে ও বিজয় গোটে। যদিও এই চক্রে আরও অনেকে জড়িয়ে আছে বলে অনুমান পুলিশের। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Washim, Maharashtra: SP Anuj Tare says, "On January 9, 2025, an incident of robbery took place at Washim City Police Station, where two individuals were carrying 1 crore 15 lakh rupees in cash. The two accused attacked them from behind, seized the entire cash in a bag, and fled… https://t.co/kfCXdrmCom pic.twitter.com/Ltnwsut87s
— IANS (@ians_india) January 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 10, 2025 09:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

