Virat Kohli: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে এই কীর্তি গড়লেন কোহলি
সেরারা সব সময় সবচেয়ে বড় ম্যাচকেই নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নেন। বিরাট কোহলি (Virat Kohli)র ক্ষেত্রে সেটা বারবার হয়েছে, এদিনও হল।
আরও একবার ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন কোহলি। আরও একবার সেঞ্চুরি করে ওয়াঘার ওপাড়ের দেশকে হারালেন বিরাট। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপের ম্যাচে রান তাড়া করতে নেমে ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে জেতালেন কোহলি। স্বাভাবিকভাবেই কোহলি আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন।
পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটি আইসিসি ট্রফিতেই ম্য়াচ সেরার পুরস্কার জেতার নজির কোহলি। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপে ম্য়াচ সেরার পুরস্কার জিতেছেন কোহলি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার জিতে বড় নজির গড়লেন কিং কোহলি। আরও পড়ুন-সচিনের রেকর্ড ভেঙে ODI তে দ্রুততম ১৪ হাজার রান পূর্ণ বিরাট কোহলির
দুরন্ত সেঞ্চুরি কোহলির
𝗞𝗢𝗛𝗟𝗜 𝗙𝗜𝗡𝗜𝗦𝗛𝗘𝗦 𝗢𝗙𝗙 𝗜𝗡 𝗦𝗧𝗬𝗟𝗘! 💯@imVkohli takes #TeamIndia over the line, bringing his first-ever hundred in the #ChampionsTrophy, his 51st in ODIs, and 82nd across formats. 🙌
Take a bow, KING! 👑#ChampionsTrophyOnJioStar 👉 #INDvPAK | LIVE NOW on Star… pic.twitter.com/pzUmDiAtyp
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2025 10:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

