Uttarakhand Accident: রুদ্রপ্রয়াগে দুর্ঘটনায় মৃত বেড়ে ১০, দুর্ঘটনাগ্রস্থদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির

এদিন বিকেলেই আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে যান উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হাসপাতালের বেডে শুয়ে থাকা প্রত্যেক দুর্ঘটনাগ্রস্থ সঙ্গে আলাদা করে গিয়ে কথা বলেন তিনি।

Uttarakhand Accident: রুদ্রপ্রয়াগে দুর্ঘটনায় মৃত বেড়ে ১০, দুর্ঘটনাগ্রস্থদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির
Uttarakhand CM meets victims of Rudraprayag Tempo Accident (Photo Credits: ANI)

শনিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে (Rudraprayag) টেম্পো গাড়ি উলটে খাদে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ২৩ জন যাত্রী নিয়ে ওই টেম্পো ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে থেকে অলকানন্দা নদীর কাছে একটি গভীর খাদে গড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন  এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আহতদের উদ্ধার করে নিকটবর্তী এইমস হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিন বিকেলেই আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে যান উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)।  হাসপাতালের বেডে শুয়ে থাকা প্রত্যেক দুর্ঘটনাগ্রস্থ সঙ্গে আলাদা করে গিয়ে কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  Uttarakhand Accident: রুদ্রপ্রয়াগে বড়সড় দুর্ঘটনা, যাত্রী বোঝাই টেম্পো গড়িয়ে পড়ল খাদে, মৃত ১০

আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে এইমসে মুখ্যমন্ত্রী... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 15, 2024 08:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).