UP POCSO Court: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২২ বছর বয়সী যুবককে ২০ বছর কারাদণ্ডের নির্দেশ পস্কো আদালতের

অভিযুক্ত যুবক ১৫ বছর বয়সী নাবালিকাকে একটি ইটের ভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

UP POCSO Court: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২২ বছর বয়সী যুবককে ২০ বছর কারাদণ্ডের নির্দেশ পস্কো আদালতের
Jail, Representational Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের একটি পস্কো আদালত (POCSO Court) নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালতের বিশেষ বিচারক কুমার মায়াঙ্ক অভিযুক্তকে ২৮,০০০ টাকা জরিমানা করেছেন। উল্লেখ্য, ঘটনাটি ঘটে শীশগড় শহরে ২০২৩ সালের ২০ মার্চ। অভিযুক্ত যুবক ১৫ বছর বয়সী নাবালিকাকে একটি ইটের ভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।  নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে, তারপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। যুবকের বিরুদ্ধে মামলা চলছিল, বুধবার এই ঘটনার মামলার শুনানি দিয়েছে পস্কো আদালত। দেখুন-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).