Jammu and Kashmir: জঙ্গিদের হামলায় বুদগামে মৃত্যু ভিনরাজ্যে বাসিন্দার, তল্লাশি অভিযান শুরু করল সেনা বাহিনী
ফের উপত্যকায় রক্ত ঝড়ল ভিনরাজ্যের বাসিন্দার। শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বুদগামের মাজহামা এলাকায়।
ফের উপত্যকায় রক্ত ঝড়ল ভিনরাজ্যের বাসিন্দার। শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বুদগামের মাজহামা এলাকায়। জানা যাচ্ছে, এদিন সকালে জঙ্গিরা হামলা চালায় স্থানীয় এলাকায়। আর তাতেই চারজন উত্তর প্রদেশের বাসিন্দা আহত হয়। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত সুফিয়ান ও উসমান বর্তমানে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এরা সকলেই পরিযায়ী শ্রমিক। এই হামলার পর গোটা এলাকায় আততায়ীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা জওয়ানরা। যদিও এখনও কারোরই হদিশ পাওয়া যায়নি।
Two non-local persons shot at by militants in Jammu and Kashmir's Budgam district, say officials
— Press Trust of India (@PTI_News) November 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 01, 2024 08:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

