Rajouri Accident: রাজৌরিতে মর্মান্তিক পথদুর্ঘটনায় দুইজন নিহত, নয়জন আহত
আহতদের মধ্যে সাতজনকে রাজৌরির সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াদিল্লি: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে (Rajouri) একটি টেম্পো ট্রাভেলার এবং একটি মিনি লোড ক্যারিয়ারের মুখোমুখি সংঘর্ষে (Collision) দুই মহিলা নিহত এবং নয়জন গুরুতর আহত হয়েছেন। সূত্রে খবর, রাজৌরি শহর থেকে জম্মু যাচ্ছিল টেম্পো ট্রাভেলারটি, ভোর ৫.৩০ টার দিকে চাট্টিয়ারি-চিংগাসে দুর্ঘটনার কবলে পড়ে। আরও পড়ুন: Odisha: মাথার অর্ধেক চুল কামানো, মুখে ঘাস নিয়ে হামাগুড়ি, গোরু চোর সন্দেহে ২ দলিত ব্যক্তিকে চরম শাস্তি, গ্রেফতার ৬
দুই মহিলা যাত্রী, খোত্রার বাসিন্দা ইনশা ফাতিমা (২৬) এবং ফতেহপুরের বাসিন্দা ফরজান্দ বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নয়জন গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে রাজৌরির সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৌরিতে মর্মান্তিক পথদুর্ঘটনা
VIDEO | Rajouri: A tempo traveller collided head-on with a mini truck in Chingus Chatyari on Rajouri Poonch National Highway, on Tuesday morning, leaving several injured.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/h8HyFhPQoW
— Press Trust of India (@PTI_News) June 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 24, 2025 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

