Maharashtra: দ্রৌপদী মুর্মুকে সমর্থনের অর্থ বিজেপিকে সমর্থন করা নয়, স্পষ্ট বললেন সঞ্জয় রাউত

দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার অর্থ বিজেপি সমর্থন করা নয়। এনিয়ে দল কোন সিদ্ধান্তে উপনীত হচ্ছে, তা জানাবেন দলের প্রধান উদ্ধব ঠাকরে।

Maharashtra: দ্রৌপদী মুর্মুকে সমর্থনের অর্থ বিজেপিকে সমর্থন করা নয়, স্পষ্ট বললেন সঞ্জয় রাউত
Sanjay Raut ( Photo Credit: ANI)

কোন রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন করবে শিবসেনা, এনিয়ে দলের স্পষ্ট সিদ্ধান্ত সম্পর্কে মুখ না খুলেও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (Shiv Sena leader Sanjay Raut) এদিন বলেন, “দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার অর্থ বিজেপি সমর্থন করা নয়। এনিয়ে দল কোন সিদ্ধান্তে উপনীত হচ্ছে, তা জানাবেন দলের প্রধান উদ্ধব ঠাকরে।” 

সঞ্জয় রাউতার বক্তব্য

তিনি আরও বলেন, “বিরোধীদের বাঁচতে হবে। বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার প্রতিও আমাদের সদিচ্ছা রয়েছে... আগে আমরা প্রতিভা পাটিলকে সমর্থন করেছিলাম... এনডিএ প্রার্থীকে নয়। আমরাও প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছি। চাপের মুখে সিদ্ধান্ত নেয় না শিবসেনা।”

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 12, 2022 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).