Sunita Kejriwal: স্বাধীনতা দিবসে থমথমে কেজরিওয়াল ভবন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ-দুঃখ উগরে দিলেন স্ত্রী সুনীতা

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর গত ২১ মার্চ থেকে জেলবন্দি কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপাতত তিহাড়েই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ।

Sunita Kejriwal: স্বাধীনতা দিবসে থমথমে কেজরিওয়াল ভবন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ-দুঃখ উগরে দিলেন স্ত্রী সুনীতা
Arvind Kejriwal's wife Sunita Kejriwal (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টেও(Supreme Court) স্বস্তি মেলেনি। আপাতত তিহাড়েই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় ইডির(ED হাতে গ্রেপ্তার হওয়ার পর গত ২১ মার্চ থেকে জেলবন্দি কেজরিওয়াল  আজ ৭৮ তম স্বাধীনতা দিবসে (Independence Day 2024)থমথমে কেজরিওয়াল ভবন। হয়নি পতাকা উত্তোলন। একরাশ ক্ষোভ এবং দুঃখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল(Sunita Kejriwal)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "আজ আমার বাড়িতে পতাকা উত্তোলন হয়নি। 'স্বৈরাচার' একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কারাগারে রাখতে পারে তবে তাঁর হৃদয়ে থাকা "দেশপ্রেম" কেড়ে নিতে পারে না।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2024 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).