Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সাক্ষী হবেন সুকেশ, মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জেলবন্দি কনম্যানের
অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং তাঁর দলের বিরুদ্ধে সাক্ষী হবেন জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। জেলে বসেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিষয়ে সমস্ত তথ্য ফাঁসের হুমকি দিলেন কনম্যান। আবগারি দুর্নীতি মামলায় ধৃত অরবিন্দ কেজরিওয়ালকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। অতীতে একাধিকবার আপ সুপ্রিমোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন সুকেশ। যিনি নিজেই ২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তিহার জেলে সাজা কাটছেন। শনিবার কেজরিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে সুকেশ বললেন, 'আমি তাঁকে ফাঁস করব। কেজরিওয়াল এবং তার দলের বিরুদ্ধে সাক্ষী দেব আমি। তিনি যাতে সাজা পান তা নিশ্চিত করব'।
দেখুন...
#WATCH | At Rouse Avenue Court in Delhi, alleged conman Sukesh Chandrashekhar says, "I will expose him, I will become an approver against Kejriwal and his team. I will make sure he is brought to task." pic.twitter.com/PEm0sETP3s
— ANI (@ANI) March 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 23, 2024 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

