Chennai: চেন্নাইয়ে কলেজ ক্যম্পাসে ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত
চেন্নাইয়ের আন্না ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যে যৌন হেনস্থা এবং তাঁর পুরুষ বন্ধুকে মারধর।
নয়াদিল্লি: চেন্নাইয়ের (Chennai) আন্না ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যে যৌন হেনস্থা এবং তাঁর পুরুষ বন্ধুকে মারধরের পর তামিলনাড়ুতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।ঘটনায় ফুটপাতে বিরিয়ানি বিক্রি করা ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দল AIADMK এবং বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমকে স্টালিন সরকারকে নিশানা করেছে, ডিএমকে সরকার ঘটনাটিকে রাজনীতিকরণের প্রচেষ্টার নিন্দা করেছে।
তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী গোভি চেজিয়ান বলেছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
ভুক্তভোগী তাঁর অভিযোগে বলেছেন, গত ২৩ ডিসেম্বর রাত ৮ টার দিকে, যখন তিনি কলেজ ক্যাম্পাসের একটি ভবনের পিছনে তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে কথা বলছিলেন, তখন একজন অজ্ঞাত ব্যক্তি তাঁর বন্ধুকে মারধোর করে এবং তাঁকে যৌন হেনস্থা করে।
দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে যৌন হেনস্থা
#TheBreakfastShow | Arrested DMK vs Opposition After Student Sexually Assaulted At Chennai University; 37-Year-Old Suspect Arrested@jsamdaniel reports pic.twitter.com/ei0x1itlQc
— NDTV (@ndtv) December 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 26, 2024 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

