Vadodara Road Accident: পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪ জন, গ্রেফতার আইনের ছাত্র

গাড়িটি একাধিক দুই চাকার গাড়িতে ধাক্কা মারে, ঘটনাস্থলেই একজন মহিলার মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন।

Vadodara Road Accident: পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪ জন, গ্রেফতার আইনের ছাত্র
Vadodara Road Accident (Photo Credit: X)

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে গুজরাটের ভদোদরায় (Vadodara) ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, শহরের কারেলিবাগ এলাকায় মদ্যপ অবস্থায় একটি চার চাকার গাড়ির চালক একটি দুই চাকার গাড়িকে ধাক্কা দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালক ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রক্ষিত রবীশ চৌরাসিয়া এমএস বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র (Law Student) তিনি তাঁর গাড়িটি ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি একাধিক দুই চাকার গাড়িতে ধাক্কা মারে, ঘটনাস্থলেই একজন মহিলার মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

গুজরাটের ভদোদরায় ভয়াবহ পথ দুর্ঘটনা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 14, 2025 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).