Crocodile Spotted in Vadodara: ভদোদরার ব্যস্ত রাস্তায় দাপিয়ে বেরাচ্ছে বিশাল কুমির, ভয়ে থমকে যাচ্ছে গাড়ির চাকা, দেখুন ভিডিও
বিশ্বামিত্রী নদী থেকে উঠে আসা ৮ ফুট লম্বা ওই কুমিরটিকে রাস্তা দিয়ে তড়তড় করে যেতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
Crocodile Spotted in Vadodara: সন্ধ্যের ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কুমির গাড়িঘোড়া দেখে কোন ভয়ডর নেই। এদিকে রাস্তার মাঝে বিশাল কুমির দেখে ভয়ে সিঁটিয়ে যাচ্ছেন পথচলতি লোকজন। গুজরাটের (Gujarat) ভদোদরায় নরহরি বিশ্বামিত্রী সেতুর কাছে বড় রাস্তায় বৃহস্পতিবার, ১৮ জুলাই রাতে একটি কুমির দেখা যায়। বিশ্বামিত্রী নদী থেকে উঠে আসা ৮ ফুট লম্বা ওই কুমিরটিকে রাস্তা দিয়ে তড়তড় করে যেতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। একের পর এক দাঁড়িয়ে পড়ে গাড়ি। ব্যস্ত রাস্তায় যানজট তৈরি হয়। অদূরেই রয়েছে কমিশনারের বাংলো। দ্রুত খবর দেওয়া হয় বনবিভাগে। বনদফতরের কর্মীরা এসে কুমিরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন।
ব্যস্ত রাস্তায় দাপিয়ে বেরাচ্ছে বিশাল কুমির
An 8-foot crocodile blocked traffic on Narhari Vishwamitri Bridge Road on Thursdya Night. After much effort, the rescue team captured it and handed it over to the forest department. @NewIndianXpress @santwana99 @jayanthjacob #Vadodara #CrocodileRescue pic.twitter.com/Ck5fScHRcq
— Dilip Kshatriya (@Kshatriyadilip) July 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 18, 2025 07:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

