Labourers Falls Well: শ্রমিক বহনকারী ট্র্যাক্টর কুয়োতে পড়ে দুর্ঘটনা, ৬ জনের ডুবে মৃত্যুর আশঙ্কা
কৃষি শ্রমিক বহনকারী একটি ট্রাক্টর কুয়োয় পড়ে যাওয়ায় ছয়জনের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নয়াদিল্লি: মহারাষ্ট্রের (Maharashtra) নান্দেদে শুক্রবার সকালে কৃষি শ্রমিক (Labourer) বহনকারী একটি ট্রাক্টর (Tractor) কুয়োয় পড়ে যাওয়ায় ছয়জন ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকাল ৭.৩০ নাগাদ আলেগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ট্র্যাক্টরে কমপক্ষে ১০ জন ছিলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ে যায়। ছয়জন শ্রমিক ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও খবর, উদ্ধার অভিযান চলছে, এবং এখনও পর্যন্ত কেউ উদ্ধার হয়নি। ট্র্যাক্টরটিকেও দেখা যাচ্ছে না। আরও পড়ুন: Bokaro: কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ অগ্নিগর্ভ বোকারো, নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু এক প্রতিবাদী, আহত একাধিক
৬ জনের ডুবে মৃত্যুর আশঙ্কা
Six feared drowned as tractor carrying farm labourers falls into well in Maharashtra's Nanded district: Police
— Press Trust of India (@PTI_News) April 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 04, 2025 11:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

