Badlapur Case: ২ স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় বাদলাপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ

হাজার হাজার বিক্ষোভকারী বদলাপুর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ চালায়।

Badlapur Case: ২ স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় বাদলাপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ
Badlapur protest Photo Credit: X@s_r_khandelwal

নয়াদিল্লি: মহারাষ্ট্রের বদলাপুরে (Badlapur) এক নামী স্কুলে ২ পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় মঙ্গলবার হাজার হাজার মানুষ প্রতিবাদে পথে নামেন। দুই পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মানুষ রেল ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এদিন হাজার হাজার বিক্ষোভকারী বদলাপুর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ চালায়। ফলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সেন্ট্রাল রেলওয়ের ডিসিপি মনোজ পাতিল জানিয়েছেন, ‘আজ পরিস্থিতি স্বাভাবিক, রেল চলাচলও স্বাভাবিক। কোনও ধারা জারি করা হয়নি। ইন্টারনেট পরিষেবা কয়েক দিনের জন্য স্থগিত করা হবে যাতে গুজব না ছড়ায়...’

কী বললেন সেন্ট্রাল রেলওয়ের ডিসিপি মনোজ পাতিল দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).