Kerala: খাল পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা, ৩ দিন পর শ্রমিকের মৃতদেহ উদ্ধার

তিরুবনন্তপুরমে ৩ দিন পর নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার, কান্নায় ভেঙে পড়লেন শ্রমিকের মা।

Kerala: খাল পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনা, ৩ দিন পর শ্রমিকের মৃতদেহ উদ্ধার
Sanitation Worker's Body Found (Photo Credit: X)

তিরুবনন্তপুরম: কেরলের আমাইঝাঞ্চন খাড়িতে নিখোঁজ হওয়া এক শ্রমিককে তিন দিন অনুসন্ধানের পর মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির নাম জয়। রেলস্টেশনের কাছে  খালটি পরিষ্কার করতে গিয়ে জলের প্রবাহে পিছলে পড়েন তিনি। গত কয়েকদিন ধরে খালের ১৪০ মিটার দীর্ঘ সরু অংশ পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন তিনজন শ্রমিক। তাঁদের কাছে সুরক্ষার কোনও জিনিষপত্র ছিল না, দুর্ঘটনার সময় সহকর্মীরা প্রথমে তাঁকে দড়ি দিয়ে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর নৌবাহিনী উদ্ধার অভিযানে নেমেও ওই ব্যক্তির সন্ধান পায়নি। রবিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়। ৩০ সদস্যের এনডিআরএফ দল এবং ফায়ার ও রেসকিউ সার্ভিস কর্মীরা মিলে অভিযান চালান। সোমবার উদ্ধারকারী দল জয়ের মৃতদেহ উদ্ধার করেছে।পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। সূত্রে খবর জয় তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। জয়ের মৃতদেহ শনাক্ত হওয়ার খবর শুনে তাঁর বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়েছেন।

দেখুন 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 15, 2024 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).