Rajasthan: কনকনে ঠাণ্ডায় জবুথুবু অবস্থা, রাজস্থানে মিলল বরফের দেখা
দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজস্থানে ঠাণ্ডা ও কুয়াশার কারণে ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে।
ক্রমশ স্বাভাবিকের থেকে কমছে তাপমাত্রা। প্রবল শীতে কাঁপছে দেশবাসী। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। দিল্লির (Delhi) পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজস্থানে (Rajasthan) ঠাণ্ডা ও কুয়াশার কারণে ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। এরই মাঝে রাজস্থানে দেখা মিলল বরফ। মাউন্ট আবু (Mount Abu), গুজরাট সীমান্তের কাছে রাজস্থানের একটি হিল স্টেশন, যেখানে সোমবার সকালে গাড়ির মাথা থেকে বরফের পাতলা চাদর সরাতে দেখা গেল স্থানীয়দের।
আরও পড়ুনঃ হাড় কাঁপুনি ঠাণ্ডাতেই মকর সংক্রান্তির সকালে গঙ্গাস্নান পুণ্যার্থীদের, দেখুন গঙ্গাসাগরের ভিডিয়ো
দেখুন...
#WATCH | Rajasthan: A thin sheet of ice forms at places in Mount Abu, as the temperature dips below freezing point. pic.twitter.com/WNy0jVdh84
— ANI (@ANI) January 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 15, 2024 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

