Rahul Gandhi: আদিবাসী নৃত্যে মশগুল রাহুল, টোডা সম্প্রদায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচ
কেরল যাওয়ার পথে প্রথমে তামিলনাড়ুর বিমানবন্দরে নামেন কংগ্রেস নেতা। সেখানে তিনি অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে।
সাংসদ পদ ফিরে পাওয়ার পর আজ শনিবার নিজের কেন্দ্র ওয়ানড়ে (Wayanad) গেলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। দু'দিনের সফরে ওয়ানড়ে নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন রাহুল। এদিন কেরল যাওয়ার পথে প্রথমে তামিলনাড়ুর বিমানবন্দরে নামেন কংগ্রেস নেতা। সেখানে তিনি অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে। তামিলনাড়ুর উটির কাছে মুথুনাডু গ্রামে টোডা আদিবাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আদিবাসী নৃত্য করতে দেখা যায় তাঁকে। রাহুলের গায়ে জরানো ছিল টোডাদের ঐতিহ্যবাহী শাল।
আরও পড়ুনঃ সাংসদ পদ হারাতেই বদলে গেল রাঘবের টুইটার বায়ো, কী লেখা হল সেখানে?
দেখুন...
#WATCH | Congress MP Rahul Gandhi with members of the Toda tribal community in Muthunadu village near Ooty in Tamil Nadu pic.twitter.com/g7iBVcKhTJ
— ANI (@ANI) August 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 12, 2023 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

