President Of Bharat: 'ভারতের রাষ্ট্রপতি', জি ২০-র নৈশভোজের আমন্ত্রণ পত্রে চাঞ্চল্যকর পরিবর্তন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৯ সেপ্টেম্বর একটি নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন যোগদানকারী রাষ্ট্রপ্রধান এবং মুখ্যমন্ত্রীদের। আর সেই আমন্ত্রণপত্রে জ্বলজ্বল করছে 'ভারতের রাষ্ট্রপতি' লেখাটি।

President Of Bharat: 'ভারতের রাষ্ট্রপতি', জি ২০-র নৈশভোজের আমন্ত্রণ পত্রে চাঞ্চল্যকর পরিবর্তন
President Of Bharat (Photo Credits: X)

রাজধানীতে জি-২০ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের (G20 Summit) প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। ইতিমধ্যেই ৮,৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই তিন দিন রাজধানীর বুকে অনলাইন ডেলিভারি বন্ধ রাখারও নির্দেশ জারি করা হয়েছে। তবে চলতি বছরের জি ২০ শীর্ষ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্রে চোখে পড়ল নজরকারা পরিবর্তন। ইংরাজি হরফে তাতে লেখা 'ভারতের রাষ্ট্রপতি' (President Of Bharat)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৯ সেপ্টেম্বর একটি নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন যোগদানকারী রাষ্ট্রপ্রধান এবং মুখ্যমন্ত্রীদের। আর সেই আমন্ত্রণপত্রে জ্বলজ্বল করছে 'ভারতের রাষ্ট্রপতি' লেখাটি। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। রাজনৈতিক মহল সূত্রে খবর, সংসদের বিশেষ অধিবেশনে মোদী সরকার ইন্ডিয়া নাম বদলে 'ভারত' রাখার প্রস্তাব পাস করাতে পারে।

দেখুন সেই আমন্ত্রণ পত্র... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 05, 2023 01:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).