PM Modi Meet Olympics Medalist: স্বাধীনতা দিবসে অলিম্পিক পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ভারতীয় পুরুষ হকি দল, দু'বার ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকের, সরবজ্যোত সিং এবং আমন সেহরাওয়াত সহ আরও অনেকের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী
ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে (78th Independence Day), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক গেমস ২০২৪ (Paris Olympic 2024)-এ পদকজয়ীদের সাথে সাক্ষাৎ করেন। ভারতীয় পুরুষ হকি দল, দু'বার ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকের, সরবজ্যোত সিং এবং আমন সেহরাওয়াত সহ আরও অনেকের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীকে একটি ভারতীয় অলিম্পিক জার্সি উপহার দেওয়া হয়, যাতে একটি বিশেষ হকি স্টিক সহ ভারতীয় হকি দলের সমস্ত সদস্যের স্বাক্ষর ছিল। মনু ভাকের প্রধানমন্ত্রীকে একটি বিশেষ ডিজাইন করা এয়ার পিস্তলও উপহার দেন। ভারতীয় কুস্তিগীর আমন সেহরাওয়াতও প্রধানমন্ত্রীকে একটি স্বাক্ষরিত জার্সি উপহার দিয়েছেন। জ্যাভলিনে রুপোজয়ী নীরজ চোপড়া এখনও দেশে ফেরেননি, কারণ তিনি প্যারিস গেমসের পরে চোটের জন্য ডাক্তারের পরামর্শ নিতে এবং ইউরোপে ডায়মন্ড লিগের সম্ভাব্য অংশ নেওয়ার কারণে জার্মানিতে রয়েছেন। PM Modi on Olympics: স্বাধীনতা দিবসে প্যারালম্পিয়ানদের শুভেচ্ছা, ২০৩৬ অলিম্পিক আয়োজনের উচ্ছ্বাস প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
দেখুন ভিডিও
VIDEO | PM Modi (@narendramodi) meets Indian Olympic contingent at his residence in Delhi.
(Source: Third Party) pic.twitter.com/K2Gb5dzaCL
— Press Trust of India (@PTI_News) August 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

