People Protest near Turkiye Embassy: পাকিস্তানকে সমর্থন করায় তুরুস্ককে বয়কটের ডাক, রাজধানীতে প্রতিবাদ মিছিল
স্বদেশী জাগরণ মঞ্চের সদস্যরা দিল্লির চাণক্যপুরীতে (Chanakyapuri) তুরস্কের দূতাবাসের দিকে একটি বিক্ষোভ মিছিল করে এগিয়ে যান।
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করার দিল্লিতে স্বদেশী জাগরণ মঞ্চ (Swadeshi Jagran Manch) মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে। নয়াদিল্লিতে (New Delhi) তুরস্কের দূতাবাসে (Turkish Embassy) যাওয়ার পথে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়।
স্বদেশী জাগরণ মঞ্চের সদস্যরা দিল্লির চাণক্যপুরীতে (Chanakyapuri) তুর্কি দূতাবাসের দিকে একটি বিক্ষোভ মিছিল করে এগিয়ে যান। এই মিছিলে তারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পাকিস্তান সমর্থনের নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। পুলিশ বিক্ষোভকারীদের দূতাবাসের কাছে পৌঁছাতে বাধা দেয় এবং কিছু প্রতিবাদকারীকে আটক করে। আরও পড়ুন: Pakistan Offers Dialogue With India: বন্ধ সিন্ধুর জল, এবার ভারতের পায়ে পড়ল পাকিস্তান, 'শান্তি চাই' বলে আবেদন শেহবাজ়ের
উল্লেখ, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বেশ গভীর। পাকিস্তান তুরস্কের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করে।
রাজধানীতে প্রতিবাদ মিছিল
#WATCH | Chanakyapuri, Delhi: Swadeshi Jagran Manch takes out a march in protest against Türkiye over its support to Pakistan in the recent India-Pakistan tensions. The protesters were stopped by the Police on their way to Turkish Embassy in New Delhi. pic.twitter.com/N512LiVly3
— ANI (@ANI) May 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 16, 2025 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

