Odisha: ওড়িশায় পুলিশের এনকাউন্টারে খতম এক মাওবাদী, বাজেয়াপ্ত অস্ত্র, জারি তল্লাশি অভিযান
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে যখন ওড়িশাতে ঝড়বৃষ্টি অব্যাহত, তখন অন্যদিকে জঙ্গল এলাকায় মাওবাদীদের ওপর হামলা করল ওড়িশা পুলিশে এসওজি টিম।
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে যখন ওড়িশাতে ঝড়বৃষ্টি অব্যাহত, তখন অন্যদিকে জঙ্গল এলাকায় মাওবাদীদের (Maoist) ওপর হামলা করল ওড়িশা পুলিশে এসওজি টিম। জানা যাচ্ছে, শুক্রবার সকালে কান্দমাল (Kandhmal) এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান চালাতে গিয়ে নজরে আসে বেশ কয়েকজন মাওবাদীকে। এরপর দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। আর তাতেই খতম হয় এক মাওবাদী। জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল ও বেশ কয়েকটি কার্তুজ। যদিও বাকিরা গা ঢাকা দিয়েছে। আর তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশের বিশেষ টিম। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।
One Maoist killed in an encounter with SOG Teams in Kandhmal. One AK 47 rifle seized. Further Operations in the area have been intensified: Odisha Police pic.twitter.com/ne2feUBrLH
— ANI (@ANI) October 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 25, 2024 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

