National Disaster Response Fund: প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা খাতে বরাদ্দ ১৫৫৪ কোটি টাকা, বাদ পড়ল বাংলা!
প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা তহবিলের জন্য ৫টি রাজ্যকে কোটি কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক দফতর।
নয়াদিল্লি: প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা তহবিলের জন্য ৫টি রাজ্যকে ১৫৫৪.৯৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক দফতর। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ-স্তরের কমিটি (HLC) ২০২৪ সালে বন্যা, আকস্মিক বন্যা, ভূমিধস ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি রাজ্যের জন্য জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের (NDRF) অধীনে অতিরিক্ত ১৫৫৪.৯৯ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, মোট ১৫৫৪.৯৯ কোটি টাকার মধ্যে, অন্ধ্র প্রদেশের জন্য ৬০৮.০৮ কোটি টাকা, নাগাল্যান্ডের জন্য ১৭০.৯৯ কোটি টাকা, ওড়িশার জন্য ২৫৫.২৪ কোটি টাকা, তেলেঙ্গানার জন্য ২৩১.৭৫ কোটি টাকা এবং ত্রিপুরার জন্য ২৮৮.৯৩ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা খাতে বরাদ্দ কোটি কোটি টাকা
A High-Level Committee (HLC) under the chairmanship of the Union Home Minister Amit Shah has approved Rs 1554.99 crore of additional Central assistance under the National Disaster Response Fund (NDRF) to five states, affected by flood, flash floods, landslides, cyclonic storm…
— ANI (@ANI) February 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 19, 2025 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

