'Mysterious Animal' At Oath Ceremony: শপথ গ্রহণ অনুষ্ঠানে 'রহস্যময় জন্তু' আসলে কী? ব্যাখা দিল দিল্লি পুলিশ

'Mysterious Animal' At Oath Ceremony: শপথ গ্রহণ অনুষ্ঠানে 'রহস্যময় জন্তু' আসলে কী? ব্যাখা দিল দিল্লি পুলিশ
'Mysterious Animal' At Oath Ceremony (Photo Credits: X)

রবিবার রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ (Narendra Modi Oath Ceremony) অনুষ্ঠানে চিতাবাঘের দেখা মিলেছিল। কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল। বিজেপি সাংসদ দুর্গা দাসের শপথ গ্রহণের সময়েই সেই 'রহস্যময় জন্তুকে' রাষ্ট্রপতি ভবনে হেঁটে বেড়াতে দেখা গিয়েছি। সেই 'রহস্যময় জন্তু' আসলে চিতাবাঘ নাকি অন্য কোন প্রাণী তা নিয়ে নেটাগরিকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলেছে। তবে এবার সমস্ত গুঞ্জনে ইতি টেনে আসল ঘটনা প্রকাশ করল দিল্লি পুলিশ (Delhi Police)। সোমবার রাতে দিল্লি পুলিশের এক্স হ্যান্ডেল থেকে জানানো হল, ক্যামেরায় ধরা পড়া প্রাণীটি একটি সাধারণ ঘরের বিড়াল।

আরও পড়ুনঃ মোদী মন্ত্রিসভার শপথে রাষ্ট্রপতি ভবনে লেপার্ড ঘুরে বেড়াল অবাধে, দেখুন ভাইরাল ভিডিয়ো

দিল্লি পুলিশের টুইট... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).