Mrs World Sargam Koushal Welcomed By Fans: মুম্বই বিমানবন্দরে দেশের গর্ব সরমগ কৌশলকে ঘিরে ধরলেন ভক্তরা, দেখুন
মুম্বই, ২৩ ডিসেম্বরঃ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মিসেস ওয়ার্ল্ড’এর খেতাব আবার ভারতের ঝুলিতে এসেছে। রবিবার লাস ভেগাসে আয়োজিত হয়েছিল ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। যেখানে ৬২ টি দেশকে পরাজিত করে বিজয়ীর মুকুট উঠেছে ভারতের সরগম কৌশলের (Mrs World Sargam Koushal ২০২২) মাথায়। জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম (Sargam Koushal)। শুক্রবার মুম্বই বিমানবন্দরে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ কে স্বাগত জানিয়েছেন দেশবাসী (Mrs World Sargam Koushal Welcomed By Fans)। জাতীয় পতাকা হাতে নিয়ে ছবিও তুললেন এদিন।
মুম্বই বিমানবন্দরে সরগম কৌশল, দেখুনঃ
বিবাহিতা মহিলাদের নিয়ে আয়োজিত হয় এই 'মিসেস ওয়ার্ল্ড' (Mrs World) প্রতিযোগিতা। ১৯৮৪ সাল থেকে চলে আসছে এই প্রতিযোগিতা। দীর্ঘ চার দশক ধরে চলতে থাকা এই প্রতিযোগিতায় ভারত দুইবার জয় লাভ করল। ২০০১ সালে ডঃ অদিতি গোভিত্রিকারের মাথায় 'মিসেস ওয়ার্ল্ড এর তাজ উঠেছিল। তারপর থেকে ভারতের কেউ এই সৌন্দর্য প্রতিযোগিতায় জয় লাভ করেনি। ২১ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর জম্মু-কাশ্মীরের সরগম কৌশল ভারতের ঝুলিতে এনে ফেলেছেন 'মিসেস ওয়ার্ল্ড' এর খেতাব।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

