Modi 3.0: প্রধানমন্ত্রী আবাসে বসল ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে মোদী ৩.০ সরকারের প্রথম বৈঠক
বিকেল ৫টায় নবনিযুক্ত ক্যাবিনেট মন্ত্রীরা বৈঠকে যোগ দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী আবাসে পৌঁছন। মোদী তাঁর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু করেছেন।
রবিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি মোদী ৩.০ সরকারের মন্ত্রিসভার ৭২ জন সদস্য এদিন শপথবাক্য পাঠ করেছেন। তৃতীয়বার সরকার গঠন করেই পরের দিন সোমবার ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। রাজধানীর লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে আয়োজন করা হয়েছে এই আলোচনা সভা। বিকেল ৫টায় নবনিযুক্ত ক্যাবিনেট মন্ত্রীরা বৈঠকে যোগ দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী আবাসে পৌঁছন। মোদী তাঁর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু করেছেন। কাকে কোন মন্ত্রীত্ব দেওয়া হবে সেই সংক্রান্ত আলোচনা হতে পারে মোদী ৩.০ মন্ত্রিসভার প্রথম বৈঠকে।
আরও পড়ুনঃ মোদীর শপথ গ্রহণ ঘিরে বিজয় মিছিলে রক্তারক্তি কাণ্ড, ২ বিজেপি কর্মীকে ছুরির কোপ
মোদী ৩.০ মন্ত্রিসভার প্রথম বৈঠক...
#WATCH | PM Narendra Modi chairs his first Union Cabinet meeting at the start of his third term pic.twitter.com/u85hiGanO5
— ANI (@ANI) June 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 07:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

