Mallikarjun Kharge: জম্মু-কাশ্মীরের ১ লক্ষ যুবককেই চাকরি দিতে পারেনি বিজেপি, মন্তব্য মল্লিকার্জুন খাড়গের
আগামী সপ্তাহতেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনে উপত্যকার জমি দখল করতে মরিয়া বিজেপি।
আর সেই জন্য নির্বাচনী প্রচারে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে এইসব মিথ্যা প্রতিশ্রুতি বলে পাল্টা দাবি কংগ্রেসের। কংগ্রেস প্রেসিডেন্ট তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) স্পষ্ট জানিয়েছেন, বিজেপির সমস্ত কর্মসংস্থানের প্রতিশ্রুতি মিখ্যা। এর আগেও এরা জম্মু-কাশ্মীরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও ১ লক্ষ চাকরিও দিতে পারেননি বিজেপি সবসময়ই মিথ্যা প্রতিশ্রুতি দেয়। জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের বলব তাঁরা যেন এই মিথ্যা প্রতিশ্রুতিতে পা না দেয়। কংগ্রেস ও এনসির ওপরেই ভরসা রাখার কথাই তাঁদের বলব।
#WATCH | Anantnag, J&K: Congress President Mallikarjun Kharge says "This is a 'jumla'. They said the same thing earlier also. They promised to give 2 crore jobs every year, did they give? They promised to give 2 crore jobs, 10 years have passed, those who could not recruit 1 lakh… pic.twitter.com/OdtfDW8vMY— ANI (@ANI) September 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

