Buffalo road show: OMG! দেওয়ালি উপলক্ষ্যে কোলাপুরে আজও হয় মোষের শোভাযাত্রা
দেওয়ালিকে স্মরণীয় করে রাখতে গত ৪০০ বছর ধরে এই এলাকার মানুষেরা দেওয়ালি পাদওয়া উপলক্ষ্যে আয়োজন করেন মোষদের নিয়ে শোভাযাত্রা।
কোলাপুর (মহারাষ্ট্র): দেওয়ালি বা দীপাবলি উপলক্ষ্যে ভারত (India) তথা বিশ্বের (World) বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের মানুষরা নানা উৎসবের মধ্যে দিয়ে শক্তির দেবী মা কালীর (Maa Kali) আরাধনায় মেতে ওঠেন। প্রতিটি বাড়িতে আলো (Light) দিযে সাজানোর পাশাপাশি পোড়ানো হয় আতশবাজিও (Firecraker)।
কিন্তু, এই সবের থেকে সম্পূর্ণ আলাদা এক অনুষ্ঠানের আয়োজন করেন মহারাষ্ট্রের (Maharashtra ) কোলাপুরের (Kolhapur) বাসিন্দারা। দেওয়ালিকে স্মরণীয় করে রাখতে গত ৪০০ বছর ধরে এই এলাকার মানুষেরা দেওয়ালি পাদওয়া (Diwali Padwa) উপলক্ষ্যে আয়োজন করেন মোষদের নিয়ে শোভাযাত্রা (Buffalo road show)। যে উৎসব নিয়ে মেতে ওঠেন গোটা এলাকার মানুষ। যা দীর্ঘকাল ধরেই ওই এলাকার মানুষের ঐতিহ্যের পরিচয় বহন করে আসছে। যে উৎসব নিয়ে গর্ব অনুভব করেন আট থেকে আশির মানুষ।
Maharashtra | Buffalo road show organized on the occasion of Diwali Padwa in Kolhapur yesterday pic.twitter.com/xFcTGsgQ5M
— ANI (@ANI) October 27, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 27, 2022 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

