Indians in Russian Army: রাশিয়ার সেনাবাহিনীতে এখনও আটকে ২০ ভারতীয়, পরিবারের সঙ্গে দেখা করে শীঘ্রই উদ্ধারের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
কেরল থেকে রাশিয়া গিয়েছে এমনই কিছু যুবকের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন রাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে (Russia-Ukraine War) বলি হচ্ছেন ভারতীয় যুবকেরা। বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এজেন্সি মারফত ভারতীয় যুবকেরা গিয়ে পৌঁছচ্ছেন রাশিয়ায় (Russia)। সেখানে তাঁদের জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হচ্ছে বলে অভিযোগ। কেরল (Kerala) থেকে রাশিয়া গিয়েছে এমনই কিছু যুবকের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন রাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী (MoS) ভি মুরালিধরন (V. Muraleedharan)। রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয় যুবকদের ফিরিয়ে আনার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সাংবাদিকদের জানালেন, 'রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয় যুবকদের ফিরিয়ে আনার জন্যে চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও জানান, অন্ততপক্ষে ২০ জন ভারতীয় এই মুহূর্তে রাশিয়ায় আটকে রয়েছেন।
পরিবারের সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রীর...
#WATCH | Thiruvananthapuram | MoS MEA V. Muraleedharan meets families of Kerala natives who fell victim to a recruiting fraud aimed at joining the Russian army to fight against Ukraine pic.twitter.com/4kHeEuvYOX
— ANI (@ANI) March 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

