Rajasthan: ধর্মীয় মিছিলে পাথর ছোড়া ঘিরে সাম্প্রদায়িক অশান্তি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
শনিবার বিকেলে রাজস্থানের জাহাজপুরে রাম রেভারির উৎসবের পদযাত্রা ঘিরে শুরু হয় সাম্প্রদায়িক অশান্তি।
শনিবার বিকেলে রাজস্থানের জাহাজপুরে (Jahazpur) রাম রেভারির উৎসবের পদযাত্রা ঘিরে শুরু হয় সাম্প্রদায়িক অশান্তি। অভিযোগ, ভিলওয়ারা এলাকার একটি জামা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ওই মিছিলে পাথর নিক্ষেপ করা হয়। আর তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। ঘটনাস্থলে চলে আসেন স্থানীয় বিধায়ক গোপীচন্দ মীনা। তিনি এসে মিছিলে যোগদান দেওয়ার মানুষদের পাশে দাঁড়ান এবং তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অবশেষে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণেও আসে পরিস্থিতি। তবে পরবর্তীকালে পরিস্থিতি আর যাতে উত্তপ্ত না হয় তাই এলাকায় এখনও পুলিশি নিরাপত্তা রয়েছে।
Rajasthan: In Jahazpur, Bhilwara, stones were thrown at the Ram Revadi procession near Jama Masjid, creating tension between two groups
The procession halted, demanding the arrest of the accused. Jahazpur MLA Gopichand Meena joined the protest. Police intervened to defuse the… pic.twitter.com/ljZzApaoAK
— IANS (@ians_india) September 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2024 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

