IAF Fighter Aircraft Crashed: ভোটের ফল গণনা নিয়ে টানটান উত্তেজনা, এরই মাঝে নাসিকে ভেঙে পড়ল যুদ্ধবিমান

যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে ঝাঁপ মেরে প্রাণ বাঁচান পাইলট এবং সহকারী পাইলট। সুরক্ষিত রয়েছেন দুজনেই।

IAF Fighter Aircraft Crashed: ভোটের ফল গণনা নিয়ে টানটান উত্তেজনা, এরই মাঝে নাসিকে ভেঙে পড়ল যুদ্ধবিমান
IAF Fighter Aircraft Crashed (Photo Credits: X)

ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) একটি যুদ্ধবিমান (Fighter Aircraft)। মঙ্গলবার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল গণনা নিয়ে যখন টানটান উত্তেজনা দেশবাসীর মধ্যে তখন মহারাষ্ট্রের নাসিকের কাছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। নাসিক রেঞ্জের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল জানান, সুখোই Su-30MKI বিমানটি আচমকাই ভেঙে পড়ে। যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে ঝাঁপ মেরে প্রাণ বাঁচান পাইলট এবং সহকারী পাইলট। সুরক্ষিত রয়েছেন দুজনেই। মাটিতে ভেঙে পড়া মাত্রই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে যুদ্ধবিমানে।

ভেঙে পড়ল যুদ্ধবিমান... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).