SpiceJet Flight: ফের বিমান বিভ্রাট, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, 'তিরুপতি' দর্শন না করেই ফিরতে হল যাত্রীদের

বৃহস্পতিবার সকালেই দিল্লির বিমানবন্দর থেকে লে-এর উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান। মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি অনুভব করতে থাকেন যাত্রীরা।

SpiceJet Flight: ফের বিমান বিভ্রাট, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, 'তিরুপতি' দর্শন না করেই ফিরতে হল যাত্রীদের
Spicejet Flight (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ দিল্লি (Delhi)-লে (Leh)বিমানের (Flight) পর এবার হায়দরাবাদ (Hyderabad)-তিরুপতি। একের পর এক বিমানে যান্ত্রিক ত্রুটি। এবার যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরতে হল প্সাইসজেট বিমান সংস্থার তিরুপতিগামী বিমানকে। নিরাপদে যাত্রীদের বিমানবন্দরে ফেরানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এদিন সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিরুপতির উদ্দেশে রওনা দিয়েছিল প্সাইসজেটের এসজি-২৬৯৬ বিমান। কিন্তু মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। সেই মতোই নিরাপদে যাত্রীদের নিয়ে ফের হায়দরাবাদ বিমানবন্দরে ফেরেন চালক। উল্লেখ্য, অন্যদিকে বৃহস্পতিবার সকালেই দিল্লির বিমানবন্দর থেকে লে-এর উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান। মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি অনুভব করতে থাকেন যাত্রীরা। বিপদ বুঝে ফের দিল্লি বিমানবন্দরে ফেরানো হয় বিমানটিকে। একের পর এক এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। আরও পড়ুনঃ ফের মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে ফিরতে হল হল ইন্ডিগোর বিমানকে, রক্ষা পেলেন ১৮২ জন

ফের বিমান বিভ্রাট, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, তিরুপতি দর্শন না করেই ফিরতে হল যাত্রীদের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 19, 2025 11:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).