Heavy Rain In Assam: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অসম, জলের স্রোতে ভাঙল রাস্তা,পাথরের চাঁই ধসে মৃত্যু ১০ জনের
মৌসম ভবন জানিয়েছে, আগামী ১লা জুন পর্যন্ত অসম এবং মেঘালয়ের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। নাগাড়ে বৃষ্টির জেরে আইজলে পাথরের চাঁই ধসে মৃত্যু হয়েছে ১০ জনের।
নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত অসমের বহু এলাকা। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টিতে দিমা হাসাও (Dima Hasao) জেলায় বৃদ্ধি পেয়েছে নদীর জলস্তর। জলের স্রোতে ভেঙে গিয়েছে হাফলং (Haflong) থেকে শিলচর যাওয়ার রাস্তা। হাফলং-শিলচর সংযোগকারী সড়ক আগামী ১ লা জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন দিমা হাসাও জেলার ডেপুটি কমিশনার সিমন্ত কুমার দাস। মৌসম ভবন জানিয়েছে, আগামী ১লা জুন পর্যন্ত অসম এবং মেঘালয়ের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাড়ে বৃষ্টির জেরে আইজলে পাথরের চাঁই ধসে মৃত্যু হয়েছে ১০ জনের। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা। এক হাঁটু জল রাস্তায়। বিপর্যস্ত জনজীবন।
হাফলং-শিলচর সংযোগকারী সড়কের পরিস্থিতি
Assam: A large portion of the Haflong-Silchar Link Road has been washed away due to rising river water following heavy rains in Dima Hasao district. pic.twitter.com/ubZcd8E9JZ
— IANS (@ians_india) May 28, 2024
জলমগ্ন গুয়াহাটি, দেখুন ভিডিয়ো
VIDEO | Cyclone Remal: Waterlogging in several areas following heavy rains in #Guwahati, Assam.#CycloneRemal
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/CR72OiwIgK
— Press Trust of India (@PTI_News) May 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2024 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

