নয়াদিল্লি: রাজস্থানের ভরতপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে চার মহিলা নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ১৩ জন। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ পরিবহনের বাসটি আলিগড় থেকে জয়পুর যাওয়ার পথে হালাইনা মহুয়া হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। সাব ইন্সপেক্টর ব্রিজেন্দ্র সিং বলেছেন যে বাসটি সামনে থেকে আসা ট্রেলার ট্রাকে ধাক্কা দেয়, এতে চার জন মহিলা নিহত হয় এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে আটজনকে চিকিৎসার জন্য ভরতপুরের একটি হাসপাতালে রেফার করা হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।
দেখুন
राजस्थान के भरतपुर में खड़े ट्रक में घुसी रोडवेज की बस
कई लोग गंभीर रुप से हुए घायल, 7 लोगों के मौत की खबर#Rajasthan #Bharatpur #RoadAccident pic.twitter.com/yR9jAgec2r
— News18 Uttar Pradesh (@News18UP) May 17, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)