Earthquake in Andaman and Nicobar: ফের ভূমিকম্প আন্দামানে, চলতি মাসে এই নিয়ে ৩ বার কম্পন
রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৪.৫। আন্দামান সাগরের ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবারের পর সোমবার ফের ভূমিকম্প আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জে (Earthquake in Andaman and Nicobar)। সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপের দিগলিপুর থেকে ১৫০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি হয়েছে বলে জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৪.৫। আন্দামান সাগরের ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ৫৩ মিনিট নাগাত কম্পন অনুভব করেন স্থানীয়রা। অগাস্ট মাসের প্রথম সাত দিনের মধ্যে এই দিয়ে তৃতীয় ভূমিকম্প আন্দামান দ্বীপপুঞ্জে।
Earthquake in Andaman and Nicobar Islands: Quake of Magnitude 4.5 on Richter Scale Hits India’s Union Territory #Earthquake #AndamanNicobarIslands https://t.co/cgRMqeX9nz
— LatestLY (@latestly) August 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 07, 2023 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

