Arvind Kejriwal: আগাম জামিনেও স্বস্তি নেই, এবার জোড়া মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব ইডির

এদিকে শনিবারই আবগারি দুর্নীতি মামলায় আগাম জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Arvind Kejriwal: আগাম জামিনেও স্বস্তি নেই, এবার জোড়া মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব ইডির
Delhi CM Arvind Kejriwal (Photo Credits: ANI)

জোড়া মামলায় ইডির (ED) তলব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় পরপর আটবার সমন এড়ানোর পর ফের নবমবার কেজরিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Director)। শুধু তাই নয়, এবার দিল্লির জল বোর্ড সংক্রান্ত আরও একটা মামলায় মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছে ইডি। জিজ্ঞাসাবাদের জন্যে ১৮ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে। ঠিক তার দুদিন পর ২১ মার্চ আবগারি মামলায় সশরীরে কেজরিকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে শনিবারই আবগারি দুর্নীতি মামলায় আগাম জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

জোড়া মামলায় তলব... 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2024 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).