Pakistan Earthquake: থরথর করে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্ক গ্রাস করছে মানুষকে
এবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। রিখটার স্কেলে এই কম্পেনর মাত্রা ছিল ৪। সোমবার ভোর রাতে হঠাৎ করে কেঁপে ওঠে পাকিস্তান। যার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে হু হু করে আতঙ্ক। পাকিস্তানের এই কম্পনের উৎসস্থল ছিল ইসলামাবাদ থেকে ১৭৩ কিলোমিটার পশ্চিমে। যেখানে হঠাৎ করেই শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভোর রাতে কম্পনের জেরে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসতে শুরু করেন। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। পৃথিবীর যে কম্পন-প্রবল এলাকাগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম পাকিস্তান। এই দেশের বিভিন্ন জায়গায় একাধিক কম্পন অনুভূত হয় বিভিন্ন সময়ে। এবার সেই কম্পন অনুভূত হল ইসলামাবাদ থেকে ১৭৩ কিলোমিটার পশ্চিমে। জানা যায়, পাকিস্তানের খাইবার পাখতুনওয়া, গিলগিট বালটিস্তানের মত জায়গাগুলিতে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়। এবারও তার অন্যথা হয়নি।
আরও পড়ুন: Afghanistan: ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
হঠাৎ করে কেঁপে উঠল পাকিস্তান...
EQ of M: 4.0, On: 28/07/2025 02:06:00 IST, Lat: 33.46 N, Long: 71.19 E, Depth: 10 Km, Location: Pakistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/f0gLVYeNH3
— National Center for Seismology (@NCS_Earthquake) July 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

