Bengaluru Building Collapse: বেঙ্গালুরুতে বেআইনিভাবে নির্মীয়মান বিল্ডিং ধসে মৃত ৫ জন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ডগ স্কোয়াড

‘আমরা বিল্ডিংটির মালিক ও ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এই অবৈধ নির্মাণ বন্ধ করব।’

Bengaluru Building Collapse: বেঙ্গালুরুতে বেআইনিভাবে নির্মীয়মান বিল্ডিং ধসে মৃত ৫ জন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ডগ স্কোয়াড
Dog Squads Deployed to Help Trace People (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরুতে (Bengaluru) গতকাল একটি বেআইনিভাবে নির্মীয়মান সাত তলা বিল্ডিং ধসে পড়ে (Building Collapse)। বিল্ডিংটির নির্মাণকাজ চলার সময় এই ধসের ঘটনা ঘটে, যার ফলে ভিতরে থাকা ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের ভিতর থেকে তাঁদের খুঁজে বের করতে ডগ স্কোয়াড (Dog Squads) মোতায়েন করা হয়েছে। কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘আমরা বিল্ডিংটির মালিক ও ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এই অবৈধ নির্মাণ বন্ধ করব।’ আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).