Bomb Threat: ভোটের মাঝে রাজধানীর দুই সরকারি হাসপাতালর বোমা হামলার হুমকি, তদন্তে দিল্লি পুলিশ

আগামী ২৫ মে দিল্লির সাত আসনে নির্বাচন।

Bomb Threat: ভোটের মাঝে রাজধানীর দুই সরকারি হাসপাতালর বোমা হামলার হুমকি, তদন্তে দিল্লি পুলিশ
Bomb Threat Photo Credit: File image

আগামী ২৫ মে দিল্লির সাত আসনে নির্বাচন (Lok Sabha Elections 2024)। ভোটের মুখে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্যে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ১ জুন পর্যন্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে জোরকদমে প্রচার শুরু করেছে আপ (AAP)। এরই মাঝে রবিবার রাজধানীর দুটি সরকারি হাসপাতালে বোমাতঙ্কের খবর মিলেছে (Bomb Threat)। বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরির সঞ্জয় গান্ধী হাসপাতালে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে দিল্লি পুলিশকে। হুমকি ইমেল পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে পুলিশ বাহিনী। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে দল গঠন করে শুরু হয়েছে অনুসন্ধান অভিযান।

আরও পড়ুনঃ  দিল্লির চাঁদনি চক এলাকায় ফের অগ্নিকাণ্ড, পুড়ে খাক বিশাল দোকানঘর

দিল্লির  হাসপাতালে বোমাতঙ্ক... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 12, 2024 06:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).