Bomb Threat: শুক্রবার দিল্লির ২০টি স্কুলে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
দাবি করা হয়েছে যে স্কুলগুলোতে আরডিএক্স এবং আইইডি-র মতো বিস্ফোরক রাখা হয়েছে।
নয়াদিল্লি: দিল্লির ২০টিরও বেশি স্কুলে আজ ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি (Bomb Threat) দেওয়া হয়েছে। গত তিন দিনে দিল্লির প্রায় ১০টি স্কুল (School) এবং একটি কলেজে (যেমন, সেন্ট স্টিফেনস কলেজ) একই ধরনের হুমকি পাওয়া যায়। দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, আজ সকালে দিল্লির একাধিক স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে রোহিণী সেক্টর ৩-এর অভিনব পাবলিক স্কুল এবং পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল উল্লেখযোগ্য। এই হুমকিগুলো ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে স্কুলগুলোতে আরডিএক্স এবং আইইডি-র মতো বিস্ফোরক রাখা হয়েছে। হুমকির খবর পাওয়ার পর দিল্লি পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়া এবং সাইবার বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত শুরু করেছে। হুমকির কারণে স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়েছে। আরও পড়ুন: Locket Chatterjee: বিহারের মতো এই রাজ্যেও জাল ভোটারদের বাতিল করা হবে, হুঁশিয়ারি লকেট চট্টোপাধ্যায়ের
দিল্লির ২০টি স্কুলে বোমা হামলার হুমকি
More than 20 schools have received bomb threat mails today, say Delhi Police. https://t.co/vEPu3y7pMn
— ANI (@ANI) July 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 18, 2025 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

