Delhi: গ্যাংস্টারের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসায়ীর টাকা হাতানোর চেষ্টা, তোলাবাজির অভিযোগ গ্রেফতার আপ বিধায়ক

আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই আবারও আপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি।

Delhi: গ্যাংস্টারের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসায়ীর টাকা হাতানোর চেষ্টা, তোলাবাজির অভিযোগ গ্রেফতার আপ বিধায়ক
প্রতীকী ছবি (File Photo)

আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই আবারও আপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি। সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দুই ব্যক্তির কথোপকথন প্রকাশ্যে আসে। বিজেপির দাবি, এরমধ্যে একজন ছিলেন আপ বিধায়ক নরেশ বালিয়ান (Naresh Balyan) এবং অপরজন ছিলেন গ্যাংস্টার কপিল সাংওয়ান। আর এই অডিয়ো বার্তায় শোনা যায় যে দুজনে মিলে এক ব্যবসায়ীর থেকে তোলাবাজি সংক্রান্ত বিষয়ে কথোপকথন করছেন। চাঞ্চল্যকর এই অডিয়ো প্রকাশ্যে আসতেই আপ বিধায়ককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যদিও শাসক দলের পক্ষ থেকে গোটা ঘটনা সাজানো বলে অভিযোগ করা হচ্ছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 10:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).