HC On Wife Not Fasting On Karwa Chauth: করবা চৌথে স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীর উপবাস না রাখা বিবাহবিচ্ছেদের কারণ হিসাবে যথেষ্ট নয়, রায় দিল্লি হাইকোর্টের

করবা চৌথে উপবাস করা কিংবা না করা একজন মহিলার ব্যক্তিগত পছন্দ। তাই করবা চৌথে উপবাস না করলে তা একজন মহিলার নিষ্ঠুর আচরণ বলে মনে করে না দিল্লি হাইকোর্ট।

HC On Wife Not Fasting On Karwa Chauth: করবা চৌথে স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীর উপবাস না রাখা বিবাহবিচ্ছেদের কারণ হিসাবে যথেষ্ট নয়, রায় দিল্লি হাইকোর্টের
Karwa Chauth (Photo Credits: Wikimedia Commons)

HC On Wife Not Fasting On Karwa Chauth: উত্তর এবং পশ্চিম ভারতের হিন্দু মহিলরা জাঁকজমক করে পালন করেন করবা চৌথ (Karwa Chauth)। স্বামীর মঙ্গল কামনা করে এদিন সকাল থেকে সন্ধ্যা অবধি স্ত্রীরা উপবাস করেন। সন্ধ্যাবেলা চাঁদের দর্শন করে পুজো সেরে তারপর স্বামীর হাতে প্রথম জল পান করে উপবাস ভাঙেন। তবে করবা চৌথে উপবাস করা কিংবা না করা একজন মহিলার ব্যক্তিগত পছন্দ। তাই করবা চৌথে উপবাস না করলে তা একজন মহিলার নিষ্ঠুর আচরণ বলে মনে করে না দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এই প্রসঙ্গে সম্প্রতি আদালত রায় দিয়েছে, কোন মহিলা করবা চৌথে  (Karwa Chauth) উপবাস না রাখা তাঁর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার কারণ হিসাবে যথেষ্ট নয়।

দেখুন টুইট... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 22, 2023 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).