DA Announced: পুজোর আগে ফের বাড়ছে মহার্ঘ ভাতা, মাইনের সঙ্গে কত টাকা পেতে চলেছেন সরকারি কর্মীরা

জুলাই থেকে বাড়তে চললেও, ডিএ নিয়ে সরকারি ঘোষণা হবে অগাস্টের শেষে বা সেপ্টেম্বর-অক্টোবরে। উৎসবের মরসুমে সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর দেওয়া হবে। তবে জুলাই থেকে ডিএ কার্যকর হবে।

DA Announced: পুজোর আগে ফের বাড়ছে মহার্ঘ ভাতা, মাইনের সঙ্গে কত টাকা পেতে চলেছেন সরকারি কর্মীরা
প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

DA Announced: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার, ফের এক দফায় মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে। চলতি বছর জুলাই থেকে ডিএ বা মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়তে চলেছে। সাম্প্রতিক মুদ্রাস্ফীতির তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনে সাফ জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ দেবে সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫৫ থেকে ৫৯ শতাংশ হতে চলেছে।

জুলাই থেকে বাড়তে চললেও, ডিএ নিয়ে সরকারি ঘোষণা হবে অগাস্টের শেষে বা সেপ্টেম্বর-অক্টোবরে। উৎসবের মরসুমে সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর দেওয়া হবে। তবে জুলাই থেকে ডিএ কার্যকর হবে। এমন খবরই সর্বভারতীয় সংবাদমাধ্যমে। এদিকে, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী পশ্চিমবাংলায় সরকারী কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গিয়েছে। কিন্তু নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও এখনও কোনও রাজ্য সরকারি কর্মীকে বকেয়া ডিএ দেওয়া হয়নি।

ঘোষণা হতে চলেছে ডিএ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 04, 2025 10:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).