Cashless Medical Treatment of Road Accident Victims: সড়ক দুর্ঘটনায় আহতদের বিনামূল্য চিকিৎসা, ৩-৪ মাসের মধ্যেই চালু হবে প্রকল্প
পথ দুর্ঘটনায় আহতেদের বিনামূল্যে চিকিৎসা সংশোধিত মোটর যানবাহন আইন ২০১৯ এর অংশ। কিছু রাজ্যে এটি বাস্তবায়িত হয়েছে। তবে এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং সড়ক মন্ত্রক যৌথভাবে এই পরিকল্পনা সারা দেশে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
নিত্যদিনই সংবাদমাধ্যম খুললে দেশের কোন না কোন প্রান্তে পথ দুর্ঘটনার খবর দেখা যাচ্ছে। দুর্ঘটনায় কত মানুষ প্রাণ হারাচ্ছেন। কত মানুষ প্রাণে বাঁচলেও অঙ্গপ্রত্যঙ্গ খোয়াচ্ছেন, কেউ বা শয্যাশায়ী হয়ে পড়ছেন। এবার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্যে বিনামূল্যে ও নগদবিহীন চিকিৎসা ব্যবস্থা চালু কররা পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব অনুরাগ জৈন বলেন, পথ দুর্ঘটনায় আহতেদের বিনামূল্যে চিকিৎসা সংশোধিত মোটর যানবাহন আইন ২০১৯ এর অংশ। কিছু রাজ্যে এটি বাস্তবায়িত হয়েছে। তবে এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং সড়ক মন্ত্রক যৌথভাবে এই পরিকল্পনা সারা দেশে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন চার মাসের মধ্যে এই পরিকল্পনা বাস্তব রূপ পাবে বলেই কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দিয়েছেন অনুরাগ জৈন।
আরও পড়ুনঃ বন্য হাতির সঙ্গে লড়াইয়ে মৃত্যু ‘অর্জুন’এর, চোখের জলে বিদায় মহীশূরে দশেরার প্রতীক
দেখুন টুইট...
The Union government is planning to introduce a facility of free and cashless medical treatment of road accident victims in three to four months.https://t.co/M9KqyuavO0
— Mint (@livemint) December 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 05, 2023 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

