Punjab: ভারত-পাক সীমান্ত থেকে উদ্ধার মাদকসহ ড্রোন, বাজেয়াপ্ত করল বিএসএফ, জারি তল্লাশি অভিযান

ফের পঞ্জাবের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হল চিনা ড্রোন। জানা যাচ্ছে, শনিবার সকালে ভারত-পাক সীমান্তে ফিরোজপুর এলাকা থেকে একটি ডিজেআই ম্যাভিক ৩ ক্লাসিক ড্রোন উদ্ধার করা হয়েছে।

Punjab: ভারত-পাক সীমান্ত থেকে উদ্ধার মাদকসহ ড্রোন, বাজেয়াপ্ত করল বিএসএফ, জারি তল্লাশি অভিযান

ফের পঞ্জাবের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হল চিনা ড্রোন (DJI MAVIC 3 Classic Drone)। জানা যাচ্ছে, শনিবার সকালে ভারত-পাক সীমান্তে ফিরোজপুর এলাকা থেকে একটি ডিজেআই ম্যাভিক ৩ ক্লাসিক ড্রোন ( (DJI MAVIC 3 Classic Drone) উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে এক প্যাকেট হেরোইন, একটি বন্দুক, ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বিএসএফ। জানা যাচ্ছে. এদিন গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন জওয়ানরা। আর তখনই এই জিনিসগুলি উদ্ধার হয়েছে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই জানা যাচ্ছে। তবে এই ঘটনার পর থেকে ওই এলাকায় জারি হয়েছে তল্লাশি অভিযান।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 12, 2024 10:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).