Amritsar: সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, অমৃতসর থেকে আটক এক পাক নাগরিক
একদিকে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় যেমন বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। তেমন অন্যদিকে পঞ্জাবের অমৃতসরে এবার দেখা গেল এক পাকিস্তানিকে।
একদিকে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় যেমন বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। তেমন অন্যদিকে পঞ্জাবের অমৃতসরে (Amritsar) এবার দেখা গেল পাকিস্তানি অনুপ্রবেশকারীকে। শুক্রবার এমনই দৃশ্য দেখা গেল অমৃতসর সেক্টরের মুলাকোটে। জানা যাচ্ছে, পাকিস্তানের হাকিমা ওয়ালা এলাকার বাসিন্দা মহম্মদ জায়েদ গোপনে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাঁকে পাকরাও করে। জেরায় সে স্বীকার করে যে সে পাকিস্তানের বাসিন্দা। তার থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
দেখুন পোস্ট
#BREAKING: BSF apprehended a Pakistani national near Border Out Post (BOP) Mulakot in the Amritsar sector. The suspect, identified as Mohammad Zaid from Hakima Wala, Pakistan, was thoroughly searched by BSF personnel. Authorities have initiated an interrogation to determine his… pic.twitter.com/pYWN13kM2A
— IANS (@ians_india) March 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2025 07:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

