Kuwait Building Fire: কোচি বিমানবন্দরে নামানো হচ্ছে কুয়েত অগ্নিকাণ্ডে মৃতদের নিথর দেহ

কুয়েতের বহুতলে আগুনে পুড়ে মৃতদের মধ্যে ২৩ জন কেরলের বাসিন্দা। ৭ জন তামিলনাড়ুর, ৩ জন উত্তরপ্রদেশ, ২ জন ওড়িশার বাসিন্দা। এছাড়া বিহার, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের একজন করে বাসিন্দার মৃত্যুর রয়েছে ওই অগ্নিকাণ্ডে।

Kuwait Building Fire: কোচি বিমানবন্দরে নামানো হচ্ছে কুয়েত অগ্নিকাণ্ডে মৃতদের নিথর দেহ
Bodies in Kuwait fire incident being taken out of IAF aircraft at Cochin Airport (Photo Credits: ANI)

কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডে (Kuwait Building Fire) মৃত ভারতীয়দের ফেরানো হল দেশে। শুক্রবার ভোরেই ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান ৪৫ জনের মৃতদেহ নিয়ে কুয়েত থেকে রওনা দিয়েছিল কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের (Cochin International Airport) উদ্দেশ্যে। কুয়েতের বহুতলে আগুনে পুড়ে মৃতদের মধ্যে ২৩ জন কেরলের বাসিন্দা। ৭ জন তামিলনাড়ুর, ৩ জন উত্তরপ্রদেশ, ২ জন ওড়িশার বাসিন্দা। এছাড়া বিহার, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের (West Bengal) একজন করে বাসিন্দার মৃত্যুর রয়েছে ওই অগ্নিকাণ্ডে। কেরলের ২৩ জন বাসিন্দার নিথর দেহ কোচিতে পৌঁছে দিয়ে বাকি দেহ নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বায়ুসেনার ওই বিমান। কোচি বিমানবন্দরে নামানো হচ্ছে মৃতদেহ।

আরও পড়ুনঃ দেশে ফিরছে কুয়েত অগ্নিকাণ্ডে মৃত ৪৫ ভারতীয়র নিথর দেহ, ‘ঘরের ছেলেদের’ জন্য প্রস্তুত কোচি বিমানবন্দর

দেখুন...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).