Noida Hospital Fire: হাসপাতালে আচমকা আগুন, পুড়ে ছাই ফিজিওথেরাপি রুম, দেখুন ভিডিয়ো
বুধবার দুপুরে আচমকাই আগুন লাগে, নয়ডার মেট্রো হাসপাতালের এক তলায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে হাসপাতালের 'ফিজিওথেরাপি' রুম।
নয়াদিল্লিঃ নয়ডার (Noida) হাসপাতালে (Hospital) অগ্নিকাণ্ড (Fire)। আগুন লাগল বেসরকারি হাসপাতালের 'ফিজিওথেরাপি' রুমে। দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে। সেভাবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। বুধবার দুপুরে আচমকাই আগুন লাগে, নয়ডার মেট্রো হাসপাতালের এক তলায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে হাসপাতালের 'ফিজিওথেরাপি' রুম। ফায়ার অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে। পরে দমকল এবং হাসপাতালের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফিজিওথেরাপি রুমটি বন্ধ থাকায় সেভাবে ধোঁয়া ছড়ায়নি। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত অজানা। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন নয়ডা দমকল সার্ভিসের প্রধান অফিসার।
হাসপাতালে আচমকা আগুন, পুড়ে ছাই ফিজিওথেরাপি রুম
Noida Fire: Blaze in Physiotherapy Room on the Ground Floor of Metro Hospital Quickly Doused, No Casualties Reported (Watch Videos) #NoidaHospitalFire #UttarPradesh #HospitalFire #Noida
— LatestLY (@latestly) June 11, 2025
Read: https://t.co/B2xWc8NQVa
— LatestLY (@latestly) June 11, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 11, 2025 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

