TV Actor Bhupendra Singh Arrested: খুনের দায়ে গ্রেফতার টিভি অভিনেতা ভূপেন্দ্র সিং

২২ বছর বয়সী গোবিন্দ সিং গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

TV Actor Bhupendra Singh Arrested: খুনের দায়ে গ্রেফতার টিভি অভিনেতা ভূপেন্দ্র সিং
Bhupinder Singh Arrested (Photo Credit: X)

একটি ইউক্যালিপটাস গাছ কাটাকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় টিভি অভিনেতা ভূপেন্দ্র সিং (TV Actor Bhupendra Singh)-কে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে বাধাপুর থানা এলাকার কুয়াখেদা খাদরি গ্রামে ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের পর এলাকায় কড়া নিরাপত্তায় জারি হয়েছে। টিভি অভিনেতা ও তাঁর এক ভক্তকে পুলিশ গ্রেফতার করেছে, পলাতক আরও দুই অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।

টিভি অভিনেতা ভূপেন্দ্র সিংয়ের বিজনোরের বাধাপুর থানা এলাকার কুয়ানখেদা খাদরি গ্রামের পাশে শেরগড় নামে একটি খামার বাড়ি রয়েছে। খামার বাড়ির কাছেই গুরদীপ সিংয়ের কৃষি জমি রয়েছে। জমির ইউক্যালিপটাস গাছ নিয়ে দুজনের মধ্যে গাছ কাটা নিয়ে বিরোধ হয়। এরপরই নির্বিচারে গুলি চালান অভিনেতা। ভূপেন্দ্র তাঁর লাইসেন্স করা রিভলবার থেকে গুলি চালান। ঘটনায়  গুরদীপ সিংয়ের ২২ বছর বয়সী ছেলে গোবিন্দ সিং গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুজন গুরুতর আহত হন।

দেখুন 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).